; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে প্রতিমন্ত্রীর সভায় না আসায় হলে ঢুকে ছাত্রলীগের হামলা, আহত ১৫

5:45 pm, November 14, 2023
Spread the love

স্টাফ রিপোর্টার : পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের কর্মসূচিতে না যাওয়ায় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক হলে দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে হামলা চালিয়েছে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টায় বরিশাল সদর উপজেলার দুর্গাপুর এলাকার ক্যাম্পাসের বয়েজ হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক শাহরিয়ার, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল ও আশিকুজ্জামান সজীব। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল। তিনি বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কেউ অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহত শিক্ষার্থীরা জানান, কলেজে পানি সম্পদ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের জন্য সোমবার বিকেল ৪টায় উপস্থিত থেকে ম্যুরালের উদ্বোধন করেন। এই সভায় আবাসিক ছাত্রদের উপস্থিত থাকার জন্য রোববার রাতে ছাত্রলীগ নামধারীরা হুমকি দিয়ে আসে। কর্মসূচি শেষ হওয়ার পর যারা কর্মসূচিতে অংশ নেয়নি এমন শিক্ষার্থীদের শাসাতে তিন দফা আবাসিক হলে প্রবেশ করে ছাত্রলীগ। তৃতীয় দফায় রাত ৮টার দিকে হলের ১৫ শিক্ষার্থীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ছাত্রলীগ পরিচয়ধারী দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব ভূইয়ার নেতৃত্বে ২৫ জন। সাকিব পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী। এ সময় সাকিবের নেতৃত্বে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আশরাফুল, আনাস, মাহিন চৌধুরী, তাসিন, হিমো রাকিব, শাহরিয়ার তানভীর, সিফাতসহ বহিরাগত ও শিক্ষার্থীরা ছিল।

তবে অভিযুক্ত সাকিব ভূইয়ার দাবি, বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্‌বোধনী অনুষ্ঠানে ম্যুরাল ভাঙচুরের চেষ্টা চালায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। ভাঙচুরে বাধা দিতে গিয়ে দুপক্ষে সংঘর্ষ হয়েছে। উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকায় ছাত্রলীগের কোনো কমিটি নেই।

বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা