; ;
facebook Youtube google+ twitter
×

নেছারাবাদে ঠিকাদারের নেতৃত্বে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

5:52 pm, November 14, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদে ঠিকাদারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যার পরে শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মারধরের শিকার সেলিম হোসেন উপজেলায় জলাবাড়ী ইউপির সদস্য। অভিযুক্ত ঠিকাদার মো. খলিলুর রহমান ওই ইউনিয়নের বাসিন্দা। ইউপি সদস্য সেলিম অভিযোগে উল্লেখ করেন, তিনি সোমবার সন্ধ্যার পরে বাজারের নিজ কার্যালয়ে বসে ছিলেন। এ সময় একদল যুবক এসে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁকে কার্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে রাস্তায় নিয়ে মারধর করেন।

তাঁর চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি করেন। সেলিমের অভিযোগ, আক্রমণকারীরা সবাই খলিলুর রহমানের পালিত সন্ত্রাসী। তবে কী কারণে তাঁকে মারধর করা হয়েছে তা তিনি জানেন না। অভিযুক্ত খলিলুর রহমান বলেন, ‘পিরোজপুর জেলা পরিষদ থেকে গ্রামের প্লেন মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ এসেছে। সেই টাকা ইউপি সদস্য সেলিম দিচ্ছিলেন না। একপর্যায়ে ওই টাকা থেকে ৩০ হাজার টাকা মসজিদে দিয়েছেন। বাকি টাকা কোনোভাবে দিতে রাজি হননি।

এরই ধারাবাহিকতায় এলাকার লোকজন মসজিদের পাওনা টাকা সেলিমের কাছে চাইতে গিয়েছিল। এতে একটু হাতাহাতি হয়েছে। তবে সেলিমের অভিযোগ মিথ্যা।নেছরাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ইউপি সদস্য সেলিম হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা