রাত ১০:৫৪ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালের ছয় জেলায় ১০ মাসে মাদকসহ ২৯০৪ জন আটক

৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ চলতি বছরের গত ১০ মাসে বরিশালের ছয়টি জেলায় বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ২ হাজার ৯০৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহীনি।

এই সময়ে ২১২০টি মাদক মামলায় ৭০৪ কেজি গাঁজা, ৪১৬টি গাঁজা গাছ, এক লাখ ৬১ হাজার ৩৭২ পিচ ইয়াবা, ৫৮৪ গ্রাম হিরোইন, ১২৮৫ বোতল ফেন্সিডিল, ৯৯ লিটার চোলাই মদ, ২৫ লিটার বিদেশী মদ, ২০ গ্রাম আইচ উদ্ধার করা হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস থেকে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বরিশাল রেঞ্জের ছয়টি জেলার মধ্যে বরিশাল জেলায় ৪১০ মামলায় ৫১৫ জন মাদক দ্রব্য্যসহ আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০৭ কেজি গাঁজা, ২৮টি গাঁজা গাছ, ৩৭ হাজার ৬৯ পিচ ইয়াবা, ৫৩ গ্রাম হিরোইন, ৬৮৫ বোতল ফেন্সিডিল, ১৫ লিটার চোলাই মদ, সারে ৭ লিটার বিদেশী মদ।

বরগুনা জেলায় ২৭৯ মামলায় ৬১২ জন মাদক দ্রব্য্যসহ আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৬ কেজি গাঁজা, ৪টি গাঁজা গাছ, ৮ হাজার ১৮১ পিচ ইয়াবা, ৪১১ গ্রাম হিরোইন, ২ বোতল ফেন্সিডিল, ৪ লিটার চোলাই মদ।

ভোলায় জেলায় ৩৭১ মামলায় ৪৫৭ জন মাদক দ্রব্য্যসহ আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৮০ কেজি গাঁজা, ১৬০টি গাঁজা গাছ, ৪২ হাজার ৭৫৯ পিচ ইয়াবা, ১ গ্রাম হিরোইন, ১৮ বোতল ফেন্সিডিল, ২ লিটার চোলাই মদ ও ২ লিটাল বিদেশী মদ।

ঝালকাঠি জেলায় ২০৩ মামলায় ২৪০ জন মাদক দ্রব্য্যসহ আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৭ কেজি গাঁজা, ২১৪টি গাঁজা গাছ, ১৬ হাজার ৫৫৭ পিচ ইয়াবা।

পিরোজপুর জেলায় ৪২৫ মামলায় ৫১৪ জন মাদক দ্রব্য্যসহ আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে সারে ৫৯ কেজি গাঁজা, ৭টি গাঁজা গাছ, ১০ হাজার ৮৪৭ পিচ ইয়াবা, ৩৫ বোতল ফেন্সিডিল, ২ লিটার চোলাই মদ।

পটুয়াখালী জেলায় ৪৩২ মামলায় ৫৬৬ জন মাদক দ্রব্যসহ আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬৪ কেজি গাঁজা, ৩টি গাঁজা গাছ, ৪৫ হাজার ৯৫৯ পিচ ইয়াবা, ১১৯ গ্রাম হিরোইন, ৪৩৮ বোতল ফেন্সিডিল, ৭৬ লিটার চোলাই মদ ও সারে ১৫ লিটাল বিদেশী মদ।

তথ্য মতে, পুলিশ, ডিবি, র‌্যাব, এপিবিএন, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহীনির অভিযানে তাদের আটক করা হয়। ‘এ ধরণের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জামিল হাসান।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!