সকাল ৮:১৬ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাজনৈতিক দলের অধিকার ক্ষুণ্ন হয়নি: ইসি আলমগীর

১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
Spread the love

ভোটবিরোধী সভা-সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো নির্দেশনা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের অধিকার ক্ষুণ্ন হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

তিনি বলেন, কোন দল যদি বলে ভোটে আসবো না, শান্তিপূর্ণভাবে ভোটারদের ভোটে না আসতে অনুরোধ করে সেক্ষেত্রে আমাদের কোন নিষেধাজ্ঞা নেই। কিন্তু যদি সন্ত্রাসীমূলক কাজ করে। যেমন: ভোট দিতে যেতে বাধা সৃষ্টি, জ্বালাও-পোড়াও করে, মারধর করে, রেললাইন কেটে ফেলে- এ ধরনের কাজ যাতে না হয় সেজন্য চিঠি দিয়েছি। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আলমগীর এসব কথা বলেন।

এর আগের দিন মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দেয়। ওই চিঠিতে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটাররা নিরুৎসাহিত হতে পারে এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ওই চিঠির প্রেক্ষিতে গতকাল এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের আইজিকে চিঠি দিয়েছে জননিরাপত্তা বিভাগ।

ইসির ওই চিঠিতে রাজনৈতিক দলের অধিকার ক্ষুণ্ন হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, না। শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে আমাদের বাধা নেই। সরকারের সংশ্লিষ্ট সংস্থার অনুমতি নিয়ে তারা এ ধরনের কর্মসূচি পালন করতে পারবে। তবে, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, হুমকি ধমকি দেয়, জ্বালাও-পোড়াও করে- এ ধরনের কর্মসূচি বন্ধ করতে চিঠিতে বলা হয়েছে। তিনি বলেন, নির্বাচনী আইন ও আচরণ বিধিতে সুষ্ঠু নির্বাচনের পথে যেউ যদি বাধা দেয় বা প্রতিহত করে সেটা অপরাধ। নির্বাচন করতে হলে একটি সুষ্ঠু পবিবেশ লাগে, শান্তিপূর্ণ পরিবেশ লাগে। কিন্তু নির্বাচন বাধাগ্রস্থ করতে যদি কোনো রাজনৈতিক দল কর্মসূচি দিয়ে থাকে সেটা করা যাবে না। সেই বিষযে পদক্ষেপ নিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি।

নির্বাচনে বাধা সৃষ্টি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে বাধা নেই উল্লেখ করে তিনি বলেন, যে কোনো কর্মসূচী পালন করতে গেলে বা সভা-সমাবেশ করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে সরকার যেখানে তাদের অনুমতি দেবে তারা সেখানে সেই কর্মসূচি পালন করবে। সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হলো নির্বাচনে বাধা সংক্রান্ত কোন সভা-সমাবেশ আন্দোলন কর্মসূচি থাকলে সেটা করতে দেওয়া যাবে না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, যে সব ধরনের কর্মসূচিতে নির্বাচনের পথে বাধা, হুমকি বা সন্ত্রাসীমুলক এ ধরনের কোন কার্যক্রম থাকে বা ভয় দেখায় সেক্ষেত্রে আমরা নিষেধ করেছি- এ সমন্ত সভা-সমাবেশ করতে দেওয়া যাবে না। কিন্তু যে কোনো দেশের যে লোক শান্তিপূর্ণ সমাবেশ বা বক্তব্য বা সংগঠন করার অধিকার তাদের আছে। সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন নিয়ে করতে পারবে। সেখানে আমাদের কোন নিষেধাজ্ঞা নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির চিঠিতে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি। কোনো দলকে লক্ষ্য করে এ চিঠি দেওয়া হয়নি। আমরা বলেছি, আইনে যেটা আছে, নির্বাচনের বিরোধী কোনো কাজ করলে, নির্বাচন বিরোধী কোন আন্দোলন করে বা বাধা দেয়, হুমকি দেয়, ভয় দেখায় সেক্ষেত্রে আইন শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে। আর কোন দলের যেটা রাজনৈতিক কর্মসূচি সেটা শান্তিপূর্ণ যেসব কর্মসূচি আছে সেটা রাষ্ট্রের প্রচলিত নিয়ম আছে, সেই অনুযায়ী অনুমতি পেলে করবে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!