রাত ৯:৩১ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু, হাসপাতালের চেয়ারম্যান গ্রেফতার

১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৪
Spread the love

বামনার ডৌয়াতলা ইউনিয়নে লাইসেন্সবিহীন সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই হসপিটালের চেয়ারম্যান ও ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার ভোর রাতে তাকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। ওইদিন বিকালে গ্রেফতার আসামিকে র‌্যাব-২ এর ক্যাম্প থেকে বামনা থানা পুলিশ গ্রহণ করে। রোববার সকালে চেয়ারম্যান মিজানুর রহমানকে বরগুনা আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠান। জানা গেছে, গত ১৫ জানুয়ারি রাত ১০টায় সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় মেঘলা আক্তার নামে এক প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে। ওই প্রসূতি উপজেলার উত্তর রামনা গ্রামের মো. রফিকুল ইসলাম তারেকের স্ত্রী। মামলা সূত্রে জানা গেছে, সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ জানুয়ারি বিকালে প্রসূতি মেঘলা আক্তারকে সিজার করানোর জন্য ভর্তি করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার প্রসব বেদনা বেড়ে গেলে হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার (অ্যানেস্থেশিয়া সার্জন) ডা. সবুজ কুমার দাস হসপিটালের মালিক পক্ষের পরামর্শ এবং পরিচালক রেজাউল ইসলামের উপস্থিতিতে অপারেশন শুরু করেন। অপারেশনের সময় রাত ১১টার দিকে প্রসূতি মারা যান। তারপর জীবিত নবজাতককে পুনরায় প্রসূতির পেটের মধ্যে রেখে সেলাই করে স্কসটেপ মেরে অপারেশন থিয়েটার কক্ষ থেকে বের করে দিয়ে প্রসূতিকে জরুরিভাবে বরিশাল নিয়ে যেতে বলেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম