; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে প্রধানশিক্ষককে মারধর, সন্ত্রাসীদের শাস্তি দাবি

5:31 pm, March 22, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগমকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আকতার হোসেন বাবু এবং তার সহযোগীরা লাথি, কিল, ঘুসি ও পিটিয়ে জখম করেছেন। গুরুতর আহত প্রধান শিক্ষিকাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিপন বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগম সাংবাদিকদের শুক্রবার বিকালে বলেন, বুধবার দুপুরে বিদ্যালয়ের ক্লাস চলাকালীন অবস্থায় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বাবু এবং তার সহযোগীরা আমাকে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের মাঠে এনে এলোপাতাড়ি লাথি, কিল, ঘুসি ও জুতা দিয়ে পিটিয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের এডহক কমিটি গঠন হওয়ায় ক্ষিপ্ত হয় বাবু। এরপর থেকে আমাকে আক্রমণ করার চেষ্টা করে আসছে। বাবুর বোন স্কুলের সহকারী শিক্ষিকা খুরশিদা বিভিন্ন সময়ে আমার সাথে বাকবিতণ্ডে লিপ্ত হয়। বুধবার স্কুল পরিদর্শনে ডিডি স্যার আসেন। ডিডি স্যার যাওয়ার পর ফের আমার সাথে ভাইয়ের পক্ষ হয়ে বাকবিতণ্ডা করে খুরশিদা। একপর্যায়ে খুরশিদা বেগম তার ভাইকে ফোন করে স্কুলে এনে আমাকে ক্লাস থেকে টেনে বিদ্যালয়ের মাঠে এনে বেদম মারধর করে। এ সময় আমার ছোট মেয়ে প্রতিবাদ করলে তাকেও মারধর করে।

এছাড়া একইদিন আমার ছেলে অনিককে বাজারের ব্রিজের ঢালে পথরোধ করে বাবু ও তার সহযোগীরা মারধর করেছে। এ ঘটনায় বরিশাল বিমানবন্দর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষিকা ফেরদৌসী বেগম হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্কুলের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, ইসমত আরা মনি, সেলিনা আক্তার, খাদিজা আক্তার, খুরশিদ জাহান বলেন, আকতার হোসেন বাবু মোটরসাইকেলযোগে স্কুলে এসে প্রধান শিক্ষিকাকে মারধর করেছে।

বাবুর বোন খুরশিদা বেগম বলেন, প্রধান শিক্ষিকাকে মারধরের কোন ঘটনা ঘটেনি। তবে আমার ভাই বিদ্যালয়ে আসার পর প্রধান শিক্ষিকা তাকে খারাপ ভাষায় কথা বলেন। এ নিয়ে তর্কবিতর্ক হয়েছে।

এ প্রসঙ্গে অভিযুক্ত আকতার হোসেন বাবু সাংবাদিকদের বলেন, আমার সাথে প্রধান শিক্ষিকার হাতাহাতি হয়েছে। তাকে মারধরের কোন ঘটনা ঘটেনি। প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় হামলাকারী আকতার হোসেন বাবু’র বিচারের দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।’

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা