রাত ৮:১৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সোনালী ব্যাংককে ৯৬ লাখ রুপি জরিমানা ভারতের কেন্দ্রীয় ব্যাংকের

১১:৩৭ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৪
Spread the love

লেনদেনের বিধি লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬.৪ লাখ রুপি (এক কোটি ৩৫ লাখ টাকা) জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। একই অভিযোগে ভারতের আরেক ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও এক কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানার এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌ঋণ, অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪০ হাজার রুপি ও সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে ১ কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তুকির মাধ্যমে সরকারের কাছ থেকে আদায়যোগ্য পরিমাণের বিনিময়ে একটি কর্পোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড ঋণের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘন করে এ ঋণের অনুমোদন দেওয়ায় সরকারি ব্যাংকটিকে মোটা অংকের জরিমানা করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরবিআই বলেছে, কেওয়াইসি নির্দেশনাবলীসহ আরও কিছু নিয়ম লঙ্ঘন করায় সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করা হয়েছে। সোনালি ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অংশ।আরবিআই বলেছে, নির্দিষ্ট কিছু নিয়ম অমান্য করায় এ জরিমানা নির্ধারণ করা হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংক ও গ্রাহকদের কোনো ধরনের লেনদেন কিংবা চুক্তি প্রভাবিত হবে না। একই সঙ্গে জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

অন্যদিকে জালিয়াতির কারণে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া টাকা সময় মতো ফেরাতে ব্যর্থ হওয়ায় সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে জরিমানা করেছে আরবিআই। দেশটির সরকারি এই ব্যাংক অননুমোদিত ই–লেনদেনের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার আর্থিক অবস্থার সুপারভাইজরি মূল্যায়নের জন্য একটি বিধিবদ্ধ পরিদর্শন পরিচালনা করেছিল আরবিআই। এরপরই দেশটির সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে এবারই প্রথম এ ধরনের কঠোর পদক্ষেপ নিল আরবিআই।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা