; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে হাইড্রোলিক হর্ন প্রতিরোধ সচেতনতায় র‍্যালি

5:39 pm, July 13, 2024
Spread the love

এম.জাহিদ, বরিশাল অফিস॥ বরিশালে হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দ দূষণ ও নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ইউরো কনভেনশন সেন্টার থেকে র‌্যলিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি পরবর্তী আলোচনায় বক্তারা হাইড্রোলিক হর্নের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। জনসাধারণের জন্য নিরাপত্তা ঝুঁকি নিয়েও আলোচনায় হয়। নিরপদ ও নির্মল পরিবেশ নিশ্চিতে হাইড্রোলিক হর্ন বিক্রি ও ব্যবহারকে নিরুৎসাহিত করার আহ্বান জানানো হয়।

হাইড্রোলিক হর্নের স্বাস্থ্যগত ঝুঁকি বিষয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড. বেলাল হোসেন জানান, অতিমাত্রায় শব্দ শব্দের কারণে মানসিক ও শারীরিক সমস্যাও হতে পারে। পাশাপাশি শব্দদূষণের কারণে মানুষ বধিরতায় আক্রান্ত হবেন। এছাড়া ক্ষুধামন্দা, রক্তচাপ বেড়ে যাওয়া, কাজে মনোযোগী হতে না পারা, কানের মধ্যে ভোঁ ভোঁ করাসহ হৃদরোগের সমস্যাও হতে পারে। বিকট শব্দের কারণে শিশুরা অনেক বেশি ভয় পেয়ে মানসিক সমস্যায় পড়তে পারে বলে জানান এ চিকিৎসক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে হাইড্রোলিক হর্ন আইনত নিষিদ্ধ হলেও এ নির্দেশনা কার্যকর না। হাইড্রোলিক হর্ন শিশুদের গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ৬০ ডলবির শব্দ অস্থায়ী বধিরতা ও ১০০ ডলবি শ্রবণপ্রতিবন্ধী করে দিতে পারে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা স্থানীয় দোকান ও গুরুত্ব প্রতিষ্ঠানে হাইড্রোলিক হর্নের নেতিবাচক প্রভাব সম্পর্কে তথ্যমূলক লিফলেট বিতরণ করেন।

আলোচনা সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব আবুল কালাম শাহীন, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক একেএম মুরতজা আবেদীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক জিয়াউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল লতিফ, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উপ-পরিচালক দিপু হাফিজুর রহমান, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের আহবায়ক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম মোস্তফা, সদস্য ফারজানা রোজি প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা