; ;
facebook Youtube google+ twitter
×

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিচ্ছে না কেন?

7:59 pm, September 7, 2024
Spread the love

ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়ার গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিলেও, কিয়েভ সম্ভবত মার্কিন সরবরাহকৃত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের যথোপযুক্ত ব্যবহার করতে পারবে না।

 

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাব্রিনা সিং শুক্রবার এমন শঙ্কাই প্রকাশ করেছেন।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, রাশিয়ার বেশিরভাগ সামরিক লক্ষ্যবস্তু তার পাল্লার বাইরে।

 

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এখন পর্যন্ত তার অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছে শুধু আন্তঃসীমান্ত আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য, রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার জন্য নয়। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ রাশিয়ার গভীরে হামলার অনুমতি নিশ্চিত করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।

 

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাব্রিনা সিং মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ইউক্রেনের বিরুদ্ধে গ্লাইড বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী রুশ বিমানগুলোর ৯০ ভাগই ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত বিমানঘাঁটিতে থাকে। এর অর্থ হলো- ওই বিমানঘাঁটিগুলো এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে।

 

তিনি আরও বলেন, এ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে রাশিয়ার ওপর খুব কম প্রভাব পড়বে এবং কৌশলগত মূল্য তেমন একটা থাকবে না। এর বিপরীতে রাশিয়া তার গ্লাইড বোমা ব্যবহার অব্যাহত রাখবে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা