রাত ৩:৫৪ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এবার নৌবাহিনী শক্তিশালী করায় জোর দিচ্ছেন কিম

৪:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪
Spread the love

শিগগিরই নৌবহরে বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত হচ্ছে। এই জাহাজগুলো নোঙর ও চলাচলের জন্যই নৌ ঘাঁটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার একটি নৌ ঘাঁটি নির্মাণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। খবর রয়টার্সের।

 

রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, তাদের নেতা কিম জং উন শিগগিরই নৌবহরে বৃহত্তম যুদ্ধজাহাজ ও সাবমেরিন যুক্ত করতে যাচ্ছেন। এই জাহাজগুলো নোঙর ও চলাচলের জন্যই নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন কিম।

 

বন্দর রক্ষার জন্য বিমান-বিধ্বংসী ও উপকূলীয়-প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জন্য সামরিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। অবশ্য দেশটির কোন অঞ্চলে নৌ ঘাঁটিটি নির্মাণ করা হচ্ছে তা প্রকাশ করেনি কেসিএনএ।

 

এছাড়া রোববার একটি শিপইয়ার্ড পরিদর্শন করেছেন কিম। এসময় তিনি জাহাজ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেন। এরপর একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানও পরিদর্শন করেছেন কিম। এসময় তিনি নতুন ও উন্নত সামরিক যন্ত্রপাতির কার্যকারিতা নিশ্চিত করতে যুদ্ধাস্ত্র উৎপাদনকে আরও বৈজ্ঞানিক ও আধুনিকীকরণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ডকে শত্রুশক্তির বেপরোয়া পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়া বলেছে, এগুলো আঞ্চলিক কৌশলগত স্থিতিশীলতাকে বিঘ্নিত করছে এবং পারমাণবিক সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে তুলছে।

 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়া রোববার টানা পঞ্চম দিনের মতো দক্ষিণ কোরিয়ার দিকে ময়লা আবর্জনা ভর্তি বেলুন পাঠানো অব্যাহত রেখেছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!