রাত ১২:৫৫ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দশমিনায় বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

১১:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলা ও দোকানপাট এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে দশমিনা থানায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শুক্রবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের নামে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে তীব্র যানজট হলে পুলিশ তাদের চলে যেতে বললে বাক-বিতণ্ডার শুরু হয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

সে সময় পুলিশের মোটরসাইকেলসহ মোট চারটি মোটরসাইকেল ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে তারা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করে ও তিন জনকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে জন্য অভিযান চলমান।

এ বিষয়ে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের খানকার মাঠ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি দশমিনা আদালতের সামনে পৌঁছালে এসআই মেহেদীর নেতৃত্বে পুলিশ বাধা দেয়।

হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে যায়। পরে কোন ঝামেলা ছাড়াই বাধা অতিক্রম করে আমাদের মিছিলটি সামনে এগিয়ে যায়। পরে মিছিলটি পূজাখোলা এলাকায় পৌঁছালে পিছনের দিক থেকে এসে মিছিলের উপরে হামলা চালায় পুলিশ।

আমি নেতাকর্মীদের শান্ত করেছি তবে পুলিশের বেপরোয়া মারধরে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে। পরে বিএনপির নেতাকর্মীরাও সংঘর্ষে লিপ্ত হয়। তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় আহত হয়েছে তাতী দলের ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের সায়াদ রনি, আবদুর রহিম, আক্কাস, আবু তাহের, সুজন ও শান্তসহ অন্তত ১০জন। আহতদের পটুয়াখালী ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এ হামলায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পটুয়াখালী, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!