; ;
facebook Youtube google+ twitter
×

কাঁদলেন ইউএনও শাহাদাত

4:24 pm, September 11, 2023
Spread the love

নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলায় অফিসার্স ক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠন তাকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায়ী সংবর্ধনা দেন।

এ সময় ইউএনও শাহাদাত হুসেইন কান্নায় ভেঙে পড়েন। তিনি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

সৎ ও সততার উদাহরণ হিসেবে উপজেলাবাসীর কাছে পরিচিত ছিলেন ইউএনও শাহাদাত হুসেইন। সব শ্রেণি-পেশার মানুষের জন্য নির্বাহী কর্মকর্তার দপ্তর ছিল সব সময় খোলা। বিভিন্ন কাজের মাধ্যমে তিনি উপজেলার সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠন ও সুধীজনরা। পরে সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে পাঠচক্র নামের একটি ছোট লাইব্রেরি স্থাপন করেন ইউএনও শাহাদাত।

ইউএনও শাহাদাত হুসেইন বলেন, এই উপজেলা আমার কাছে নিজের পরিবারের মতোই ছিল। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই উপজেলার মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে কোনোদিন ভুলতে পারব না। আমি দোয়া করি রাণীনগরবাসী সুখ, শান্তি ও সমৃদ্ধিতে এগিয়ে যাক।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা