; ;
facebook Youtube google+ twitter
×

‘বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না’

5:30 pm, September 12, 2023
Spread the love

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বিএনপি আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে বিজয়ী করবে।

মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকাল তিনটায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পর থেকে দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকা লোকে লোকারণ্যে পরিণত হয়। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সমাবেশে যোগ দিতে দেখা যায়।

নিজ নির্বাচনি এলাকা দাউদকান্দি গৌরীপুরে মডেল পৌরসভা প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দাউদকান্দি-তিতাস উপজেলাকে সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এই এলাকা সন্ত্রাস, দুর্নীতি, মাদক, চাঁদাবাজমুক্ত করে শতভাগ শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

সারা দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লেখ করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করছেন। সেই সুফল সারা দেশের মানুষ পেতে শুরু করেছে। শেখ হাসিনার এই অগ্রযাত্রাকে থামাতে নানা ষড়যন্ত্র চলছে। কিন্তু সব ষড়যন্ত্রের বাধা পেরিয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেতাদের উদাহরণ হয়েছেন। সব ষড়যন্ত্র এড়িয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটে নির্বাচিত হবে।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালহে মোহাম্মদ টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মুক্তা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজালাল, জেলা পরিষদের প্যানেল মেয়র জাহাঙ্গীর আলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজান খন্দকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ফরিক প্রমুখ।

রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা