বিকাল ৫:৫৭ ; সোমবার ; ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এনআইডি সার্ভারের সেবা বন্ধ

৬:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
Spread the love

ফর্মাল নিউজ  ডেস্ক, বরিশাল ॥ সাইবার হামলার আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইট। এরকম সংবাদ সঠিক নয়, সার্ভার মেইনটেনেন্সের কারণেই এনআইডি সেবা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

সিস্টেম ম্যানেজার জানান, গত রাত থেকে সার্ভার মেইনটেইনেন্সের কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত সার্ভারের কাজ চলমান। কিছুক্ষণের মধ্যেই সার্ভার ঠিক হয়ে যাবে। সরকারি ছুটি থাকলে আমরা সার্ভারের মেইনটেইনেন্সের কাজ করি।

এর আগে, সাইবার হামলার আশঙ্কায় গত সোমবার (১৪ আগস্ট) অফিস শেষে সন্ধ্যায় ইসির সার্ভারগুলো বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) সার্ভার ও তথ্যভাণ্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধু কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন বলে সংবাদ প্রকাশিত হয়।

বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, ভোটকেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারেননি। পরে জানতে পেরেছেন ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলার হুমকির কারণে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে। এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে বড় ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছিল একটি হ্যাকারগোষ্ঠী। সরকার থেকে জানানো হয়েছিল সাইবার হামলা রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজেদেরকে ভারতের একটি হ্যাকারগোষ্ঠী দাবি করে হুমকিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও সাইবার আক্রমণের ঘোষণা দেওয়া হয়। গত ৩১ জুলাই আক্রমণের হুমকি দেয় হ্যাকারগোষ্ঠী। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ (সিআইআই) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাত, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়।

জাতীয়, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!