রাত ৪:০৮ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুলাদীতে হত্যা মামলার প্রধান তিন আসামীসহ গ্রেপ্তার

২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের মুলাদীতে আবদুর রব হাওলাদার হত্যা মামলার প্রধান তিন আসামীসহ ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাত পৌনে ৪টার দিকে হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নের সীমান্তবর্তী কানীবগীরচর এলাকায় অভিযান চালিয়ে রাজের চৌধুরীর পরিত্যাক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান, ৪টি ক্রিচ, ৩টি রামদা, ৬ রাউ- গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান ও হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়ের আহম্মেদের নেতৃত্বে দুই থানার পুলিশ যৌথ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত আবুল কালাম ওরফে কলম সরদারের ছেলে কামাল সরদার (৪০) ও জামাল সরদার (৩৫), মুজাহার সরদারের ছেলে মানিক সরদার (৪২), ভোলা সদর উপজেলার চরমোনষা গ্রামের বশার মীরের ছেলে আলম মীর (৩৫), একই উপজেলার রামদাসপুর গ্রামের রত্তন বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩৫), মৃত মালেক সরদারের ছেলে মাসুম সরদার (২৬) কন্দ্রকপুর গ্রামের জহিরুল ইসলাম মাঝির ছেলে মেহেদী হাসান মাঝি (২২)। এদের মধ্যে কামাল সরদার, জামাল সরদার এবং মানিক সরদার মুলাদীর চরকমিশনার গ্রামের আবদুর রব হাওলাদার হত্যা মামলার আসামী। এ ছাড়া জুয়েল বেপারীর নামে হিজলা থানায় ডাকাতি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, আসামিরা কানীবগীরচরে পরিত্যাক্ত ঘরের মধ্যে জোটবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। অভিযানের সময় আসামিরা পুলিশের ওপর ৩ রাউ- গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, আবদুর রব হাওলাদার হত্যার পরে প্রধান আসামি কামাল সরদারসহ অন্যান্যরা এলাকা ছেড়ে আত্মগোপন করে। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে কানীবগীরচরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হত্যা মামলায় গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি, পুলিশের ওপর হামলা অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে। রোববার আদালতে হাজির করে রিমা-ের আবেদন করা হবে।

অপরদিকে, আসামীদের গ্রেপ্তারের সংবাদ পেয়ে উপজেলার কাজিরচর ইউনিয়নের তিন শতাধিক মানুষ থানার সামনে জড়ো হয় এবং আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম