; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন

12:44 pm, September 17, 2023
Spread the love

বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গোলের হাট সংলগ্ন প্রায় ১৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন।

 

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সরকার উপজেলা পর্যায়ে ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শিক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত এ প্রতিষ্ঠানটি। বাংলাদেশ উন্নয়ন তহবিল (জিওবি)-এর অর্থ্যায়নে নির্মাণাধীন শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভবনটি নির্মাণের জন্য বরাদ্ধ দিয়েছেন প্রায় ১৬ কোটি ১৭ লাখ টাকা। এরইমধ্যে শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন করা হয়েছে।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম বলেন, শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রকল্পটি সম্পন্ন হলে হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের শিক্ষার্থীরা একাডেমিক সনদ নিয়ে দেশ ও জাতীর উন্নয়নে নিজেদেরকে দক্ষ ও কর্মঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।

এ বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, হিজলা উপজেলা বরিশাল জেলার একটি অন্যতম উপজেলা। উপজেলাটিতে অনেক জ্ঞানী গুনী লোকের বসবাস রয়েছে। তারপরও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়নের প্রয়োজন রয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ-এর কাজ সম্পন্ন হলে এ এলাকার শিক্ষার্থীদের কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগী করন, মানব সম্পদ উন্নয়ন, অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে পরিণত করা ও শিক্ষার্থী বান্ধব চমৎকার অধ্যায়নের সুযোগ প্রদানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা