রাত ৪:২৬ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুলাদীতে ডাকাতির প্রস্তুতিকালে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৭

১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
Spread the love

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের মুলাদীতে হত্যা মামলার আসামিসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্ৰামের আবুল কালাম সরদারের দুই ছেলে মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫), একই এলাকার মুজাহার সরদারের ছেলে মো. মানিক সরদার (৪২), ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্ৰামের মো. আলম মীর (৫০), মো. মাসুম সরদার (২৬), মো. জুয়েল বেপারী (৩৫), এবং মো. মেহেদী হাসান মাঝি (২২)।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় হত্যা মামলার আসামি রাজীব চৌধুরী পুলিশের উপস্থিতি টের পেয়ে দলবল নিয়ে গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে পুলিশও গুলিবর্ষণ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজীবকে গ্ৰেফতার করা হয়। একই সময় ঘরের অন্য পাশ থেকে আরও একজন সন্ত্রাসীকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্ৰেফতার করা হয়। ঘরের মধ্যে থেকে পালানোর চেষ্টাকালে আরও চারজনকে গ্ৰেফতার করে পুলিশ।

তিনি আরও বলেন, তাদের অবস্থানরত টিনের ঘর তল্লাশি করে দুটি দেশীয় পাইপগান, ছয়টি কার্তুজ, তিনটি গুলির খোসা, তিনটি স্প্রিংযুক্ত এসএস স্টিলের চিকন রড, তিনটি লোহার তৈরি রামদা, চারটি কিরিচ উদ্ধার করা হয়।

তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম