রাত ৯:৩১ ; বৃহস্পতিবার ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নিয়মিত নামাজ পড়ায় সাইকেল উপহার পেল ১৭০ শিক্ষার্থী

৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
Spread the love

নিয়মিত নামাজ পড়ায় বাইসাইকেল উপহার পেল বরিশালের ১৭০ স্কুল শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে স্কুল শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল বিতরণ করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

গত রমজানে মাসে জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সব স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়ার ঘোষণা দেন ১৬নং ওয়ার্ড কাউন্সিলর রাজিব। পরে এ সংক্রান্ত ব্যানার টাঙিয়ে দেয়া হয় পুরো ১৬নং ওয়ার্ডজুড়ে। সে অনুযায়ী ১৬নং ওয়ার্ডের শিক্ষার্থীরাও নগরীর ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে জামাতে ৫ ওয়াক্ত নামাজ আদায় শুরু করে।

এর আগে ১৭০ শিক্ষার্থী তাদের নিজ নিজ জন্মনিবন্ধনের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি ও পিতা মাতার আইডি কার্ডের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে।

সাইকেল উপহার পাওয়া ১৬নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হকের ছেলে ৯ম শ্রেণির ছাত্র ছাব্বির জানায়, আমি সবসময় জামাতে নামাজ আদায়ের চেষ্টা করতাম। তার মধ্যে রাজিব ভাইয়ের এ ঘোষণা শুনে নামাজ পড়ার উৎসাহ আরও বেড়ে গেছে। এখন সাইকেল পেয়ে অনেক ভালো লাগছে।

আরেক শিক্ষার্থী আবু তালিব বলেন, অনেক দিন ধরেই বাবা মায়ের কাছে একটি সাইকেলের আবদার করেছিলাম। অবশেষে জামাতের সহিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করে নিজেই সাইকেল উপহার পেয়ে খুব খুশি হলাম।

শিক্ষার্থীদের এক অভিভাবক ১৬নং ওয়ার্ডের বাসিন্দা শাহীন আহমেদ বলেন, কাউন্সিলরের এমন আয়োজনের পর অনেকে শিক্ষার্থীই জামাতে নামাজে উৎসাহী হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ ছিল তার। এমন উদ্যোগ সব ওয়ার্ডের প্রতিনিধিদের নেওয়া উচিত।

এ ব্যাপারে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাজিব হোসেন বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইয়ের নির্দেশনায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীদের জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতেই মূলত এ আয়োজন করা হয়েছিল। তাছাড়া শিশুদের মাঝে যে হারে মোবাইল ফোন আসক্তি বেড়েছে, মাদকের যে ভয়াবহতা বেড়েছে, তা থেকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের দুরে রাখতেই এই আয়োজন।

রাজিব আরও বলেন, মাঝে সিটি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ব্যস্ততায় সাইকেল বিতরণ করা সম্ভব হয়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কটু কথাও শুনতে হয়েছে। অবশেষে সাদিক আবদুল্লাহ ভাইয়ের সহযোগিতায় সাইকেল বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।

তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আমার কাউন্সিলরের মেয়াদ রয়েছে। যদি আবার কোনো দিন ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পাই তাহলে আরও ভালো কিছু করব।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!