রাত ১১:২৫ ; সোমবার ; ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সোনার লোভে স্কুল ছাড়ছে সোনার ছেলেরা

৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
Spread the love

ভেনিজুয়েলার পূর্বাঞ্চলীয় বলিভার রাজ্যের এল কালাও শহর। সোনার খনির কেন্দ্র। দেশটির সবচেয়ে বেশি সোনা উৎপন্ন হয় এখানেই। বৈধ নয়, অবৈধভাবেই চলে সোনা তোলার কাজ।

জীবনের ঝুঁকি নিয়ে সে কাজে যোগ দেয় শিশুরাও। ছোট বয়সে যেখানে খেলনা হাতে নেওয়ার কথা সেখানে খেলার মতোই শুরু করে এ কাজ। প্রতিবেশী দেশ গায়ানার বেসরকারি সনাতন বিশ্ববিদ্যালয় ইউসিএবি-এর মতে, এই অঞ্চলে প্রায় এক হাজার শিশু অবৈধ খনিতে কাজ করছে।

চরম অর্থনৈতিক সংকটের ধাক্কা সইতে না পেরে স্কুল ছেড়ে যোগ দিচ্ছে সোনা তোলার কাজে। সোনার লোভেই স্কুল ছাড়ছে ভেনিজুয়েলার এসব সোনার ছেলেরা। অঞ্চলটিতে শিক্ষকের বেতন কমে যাওয়ার কারণে কিছু সরকারি স্কুলও বন্ধ হয়ে গেছে।

১০ বছর বয়সি মার্টিন (নাম পরিবর্তন করা হয়েছে) সোনার খনিতে কাজ করে। চাহিদা মেটাতে স্বেচ্ছায় স্কুল ছেড়ে বেছে নিয়েছে আয়ের পথ। মার্টিন জানায়, আমার বাবা বলেছেন কাজের মাধ্যমে অর্থ পাওয়া যায়। আমি এখানে যে অর্থ উপার্জন করি তা দিয়ে আমি আমার জিনিস যেমন জুতা, জামাকাপড় ও কখনো কখনো কিছু মিষ্টি কিনতে পারি।

মার্টিন আরও বলে, কিছু সোনা পারদের সঙ্গে আটকে থাকে। আকরিক থেকে সোনা বের করার জন্য তারা একটি বিষাক্ত পদার্থ ব্যবহার করে। ১১ বছর বয়সি আরেক তরুণ খনি শ্রমিক গুস্তাভো ৬ বছর বয়স থেকে খনন কাজ করছে। সেও কখনো স্কুলের মুখ দেখেনি।

দেশটির শিশু অধিকার এনজিও সেকোড্যাপের কর্মী কার্লোস ট্রাপানি এএফপিকে বলেন, এই সম্প্রদায়গুলোতে সোনা তোলার কাজ এবং এর সঙ্গে সম্পর্কিত বিপদগুলোও স্বাভাবিক হয়ে গেছে। তবে ট্রাপানি বিষয়টিকে সবচেয়ে খারাপ অবস্থা হিসাবে বর্ণনা করলেও মার্টিন জানায়. সে স্কুলে যাওয়ার চেয়েও সোনা তোলার কাজকেই বেছে নিতে চায়।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর ২০২১ সালের প্রতিবেদন অনুসারে, ছোট খনি শ্রমিকদের দ্বারা অর্জিত সোনার বেশিরভাগই শেষ পর্যন্ত সামরিক ও রাজনৈতিক অভিজাতদের হাতে চলে যায়।

ভেনিজুয়েলা ২০১৩ সাল থেকে একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জিডিপির ৮০ শতাংশ সঙ্কুচিত হয়েছে। বিশেষজ্ঞরা রাজনৈতিক অব্যবস্থাপনা, মার্কিন নিষেধাজ্ঞা এবং তেলের রিজার্ভের ওপর অত্যাধিক নির্ভরতাকে এর জন্য বিশেষভাবে দায়ী করেছেন।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!