রাত ১০:০৯ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ভারতের প্রজাতন্ত্র দিবসে বাইডেনকে আমন্ত্রণ মোদির

৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
Spread the love

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেখা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে। ইতোমধ্যেই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেনকে এই আমন্ত্রণ জানান মোদি। বুধবার ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটির বরাত দিয়ে এ খবর জানায় ভারতের সংবাদ সংস্থা এএনআই। যদিও এ বিষয়ে মোদি সরকারের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক গার্সেটি জানান, দিল্লিতে সদ্য সমাপ্ত জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দিল্লিতে দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেই সময় মার্কিন প্রেসিডেন্টকে আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী।
প্রতিবছর ভারতে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের পক্ষ থেকে বিদেশি রাষ্ট্র নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এর পেছনে থাকে ভারতের কূটনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত স্বার্থ। সেইসঙ্গে এর নেপথ্যে কাজ করে আন্তর্জাতিক জিও পলিটিক্স।

২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল-সিসি।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!