; ;
facebook Youtube google+ twitter
×

হাসিনা-মোদির ছবি বিকৃত ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

5:51 pm, September 20, 2023
Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট ও বিকৃত করে নানা আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্টদাতাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত তিনজনই সিলেটের বাসিন্দা।

শুধু প্রধানমন্ত্রী নয়- অভিযুক্তরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চসহ স্বাধীনতার সপক্ষের শক্তির বিরুদ্ধে অপপ্রচার করে আসছিল।

সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য দক্ষিণ সুরমা থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাস বুধবার মামলার বিষয়টি জানিয়ে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এ মামলা করেন।

মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তিনজনই সিলেটের। তারা হলেন সিলেট নগরীর ঝেরঝেরিপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে মাসুদ, জৈন্তাপুরের দরবস্ত এলাকার হাজারীসেন গ্রামের ফয়েজ আহমদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার নাজমুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে- বিবাদীরা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এডিট ও বিকৃত করে নানা আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট প্রচার করেন। মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধেও কটূক্তি করেন। এছাড়া জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ও বিকৃত করেন তারা।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা