; ;
facebook Youtube google+ twitter
×

প্যারিসের প্রথম স্থায়ী শহীদ মিনার উদ্বোধন হবে আগামী ৮ অক্টোবর

5:59 pm, September 23, 2023
Spread the love

বাঙালি জাতির গর্ব ও অহংকার বাংলা ভাষা ও শহীদ মিনার, ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা-স্মরণ আর বিশ্বের সকল মাতৃভাষা সুরক্ষার প্রত্যয়ের স্মারক এই শহীদ মিনার।

ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রবাসীদের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি শহীদ মিনার। প্রবাসীদের এ স্বপ্নের শহীদ মিনার দেশি বিদেশের সন্মানিত অতিথিদের উপস্থিতিতে আগামী ৮ অক্টোবর উদ্বোধন হবে জানিয়েছেন প্যারিসের স্থায়ী শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ।

শুক্রবার প্যারিসের আয়েবা সদর দপ্তরে অ্যাসোসিয়েশন সিকুয়ানো আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
কাজী এনায়েত উল্লাহ বলেন, ২০২৪ সালে ২১ ফেব্রুয়ারিতে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন সর্বসাধারণ। প্যারিসের বিখ্যাত সেইন্ট ডেনিস ইউনিভার্সিটির বার্নার্ড মারি স্কয়ারে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নির্মিত হয়েছে এই স্মৃতিস্তম্ভ।

স্থায়ী শহীদ মিনারের উদ্যোক্তা স্বরুপ সদিওল বলেন, এমন উদ্যোগ সমস্ত বাংলাদেশিদের জন্য গৌরবের, বহির্বিশ্বে বাংলাদেশের ভাষা কৃষ্টি সংস্কৃতি মেলে ধরবে, বাংলাদেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়।

সংবাদ সম্মেলনে স্থায়ী শহীদ মিনারের অর্থ সমন্বয়ক টিএম রেজা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপনসহ প্যারিসে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকগণ জানান, ইতিমধ্যে প্রশাসনিক কার্যকলাপ, নকশা অনুমোদন ও স্মৃতিস্তম্ভের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রায় ৮০ হাজার ইউরো ব্যয়ে নির্মিত এ শহীদ মিনারের সিংহ ভাগের ডোনেশন করেছেন শহীদ মিনারের প্রধান সমন্বয়ক এবং অল ইউরোপীয়ান বাংলাদেশ আসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা