; ;
facebook Youtube google+ twitter
×

রপ্তানি খাতের ডলার ও ইউরো তহবিলের সুদ কমল

5:25 pm, September 27, 2023
Spread the love

রপ্তানিমুখী বস্ত্র ও চামড়া খাতের শিল্পগুলো আধুনিকায়নের জন্য গঠিত সবুজ অর্থায়নের ডলার ও ইউরো তহবিলের সুদের হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে এ তহবিল থেকে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নেবে ২ শতাংশ ও বাণিজ্যিক ব্যাংকগুলো নেবে ৩ শতাংশ। সুদের এ হার গত ১ জুলাই থেকে কার্যকর হবে। আগে সুদ হার ছিল সাড়ে ৮ থেকে সাড়ে ৭ শতাংশ।

এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট বা লাইবর রেট বেড়ে যাওয়ার কারণে এ তহবিল থেকে ঋণের সুদের হারও বেড়ে গেছে। আগে এ তহবিল থেকে লাইবর রেটের (ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের) সঙ্গে আড়াই শতাংশ যোগ করে ঋণের সুদের হার নির্ধারণ করা হতো। করোনার আগে লাইবর রেট ছিল দেড় থেকে ২ শতাংশ। এ হিসাবে ঋণের সুদ হতো ৪ থেকে সাড়ে ৪ শতাংশ। বর্তমানে লাইবর রেট বেড়ে ডলারে ৫ দশমিক ৯০ শতাংশ এবং ইউরোতে ৪ দশমিক ৮ শতাংশে উঠেছে। এর সঙ্গে আড়াই শতাংশ যোগ করলে সুদের হার দাঁড়ায় ডলারে ৮ দশমিক ৪০ শতাংশ এবং ইউরোতে ৭ দশমিক ৩০ শতাংশ। ফলে তহবিলের সুদের হার বেড়ে যাচ্ছে। এ কারণে এর সুদের হার কমিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ নির্ধারণ করে দিয়েছে।

২০১৬ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিমুখী তৈরি পোশাক ও চামড়াজাত শিল্প আধুনিকায়নে বা সবুজ কারখানায় রূপান্তর করতে ২০ কোটি ডলারের একটি তহবিল গঠন করে। ২০২০ সালে একই লক্ষ্যে ২০ কোটি ইউরোর আরও একটি তহবিল গঠন করে।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন