ভোর ৫:২৮ ; বুধবার ; ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে রাষ্ট্রীয় ছুটির দিনে কলেজে পরীক্ষা গ্রহন!

৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
Spread the love

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার রাষ্ট্রীয় ছুটির দিনে বরিশালের আগৈলঝাড়ার একমাত্র সরকারি কলেজে একাধিক পরীক্ষা নেয়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মুসুল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে ওই প্রতিষ্ঠানে কোন ধর্মীয় আয়োজন না করে সেইদিন একাধিক পরীক্ষা নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলা সদরের একমাত্র সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের।

ওই কলেজের শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে তাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একইদিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভির্য পূর্ণ এইদিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে কলেজ কর্তৃপক্ষর এহেন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহন এবং কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা হিসেবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার তারিখ বোর্ড কর্তৃক বাধ্যতামুলক নয়; তা সত্বেও বিশেষ এই মর্যাদাপূর্ণ দিনে কেন পরীক্ষা গ্রহণ করা হয়েছে তার কোন সদূত্তর মিলছে না কলেজ কর্তৃপক্ষর কাছেও।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৪ অক্টোবরের মধ্যে এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষ গ্রহনের কথা থাকলেও কলেজের আভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষয়ে নেই কোন বাধ্যতামুলক তারিখের নির্দেশনা। রাষ্ট্রীয় ছুটিতে ধর্মীয় ভাবগাম্ভির্যপূর্ণ এইদিনে পরীক্ষা গ্রহন করায় উপজেলার সর্বত্র বইছে সমালোচনার ও নিন্দার ঝড়।

এ বিষয়ে সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আলী আযমের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন রিসিভ করে বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা বলেন, অধ্যক্ষ মিটিংএ আছেন। ঈদ-ই-মিলাদুন্নবী ও সরকারি ছুটির দিনে পরীক্ষা গ্রহণের বিষয়ে প্রভাষক গোলাম মোস্তফা বলেন, পরীক্ষার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোন সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখের নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার সময়ে সরকারি ছুটির বিষয়ে তারা আরও শতর্ক হবেন বলেও তিনি উল্লেখ করেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন বলেন, আজকের বিশেষ এই দিনে এবং সরকারি ছুটির মধ্যে পরীক্ষা নেয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেয়া হয়েছে, সে বিষয়ে অধ্যক্ষর কাছে জানতে চাওয়া হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়েকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ