সন্ধ্যা ৬:২২ ; বুধবার ; ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইউক্রেনে নতুন তিন উপপ্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা

৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
Spread the love

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ বুধবার তিন উপপ্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছেন।

ফেসবুকে এক পোস্টে তিনি ঘোষণা দেন। ওই পোস্টে তিনি উপপ্রতিরক্ষামন্ত্রীদের পরিচয় তুলে ধরেছেন। তারা হলেন, ইউরি জিগির (অর্থনীতি বিষয়ক), নাতালিয়া কালমিকোভা (সামাজিক উন্নয়ননবিষয়ক), কাতেরিনা চেরনোগোরেঙ্কো (ডিজিটাল উন্নয়ন বিষয়ক)।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করার পর রুস্তম উমেরভ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

তিনি দায়িত্বে এসে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। রুস্তম দায়িত্ব নেওয়ার পরই এ মাসের শুরুতে ইউক্রেনের ছয় উপপ্রতিরক্ষামন্ত্রীরকে বরখাস্ত করা হয়। সেই লক্ষ্যেই নতুন উপপ্রতিরক্ষামন্ত্রীদের নাম ঘোষণা করা হলো।

এদিকে মস্কো অভিযোগ করেছে, ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দফতরে হামলায় ইউক্রেনকে সহযোগিতা করেছে কিয়েভের পশ্চিমা মিত্ররা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কোনও সন্দেহ নেই অত্যাধুনিক পশ্চিমা গোয়েন্দা ব্যবস্থা, ন্যাটোর উপগ্রহ ও গোয়েন্দা ব্যবহার করে এ হামলার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরও বলেছেন, এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য হলো ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যর্থ পাল্টা আক্রমণের ওপর থেকে মনোযোগ সরিয়ে নেওয়া, মানুষকে ভয় দেখানো এবং সমাজে আতঙ্ক ছড়ানো।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!