; ;
facebook Youtube google+ twitter
×

ছাড়ের ঘোষণা দিয়ে পর্যটক টেনে কয়েকগুণ রুম ভাড়া আদায়!

6:02 pm, September 29, 2023
Spread the love

টানা তিন দিনের ছুটিতে কক্সবাজারে এসেছেন কয়েক লাখ পর্যটক। ইতোমধ্যে কক্সবাজারের চার শতাধিক হোটেল-মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট ইতোমধ্যে শতভাগ বুকিং হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন।

এদিকে হোটেল ও রেস্তোরাঁগুলোতে ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়। পর্যটক টেনে ছাড়ের স্বাভাবিক ভাড়ার চেয়ে উলটো তিন থেকে পাঁচগুণ পর্যন্ত হোটেল ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন পর্যটকরা; যা প্রতারণা হিসেবে দেখছেন তারা।

শুক্রবার লাবণী পয়েন্ট থেকে কলাতলী পয়েন্টের তিন কিলোমিটার সমুদ্রসৈকত এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে। পর্যটকদের এই ঢল আগামী সোমবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার থেকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও কার্নিভাল আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলা উপলক্ষে হোটেল-মোটেল, গেস্ট হাউস, কটেজ এবং রেস্তোরাঁর পক্ষ থেকে ৫০ থেকে ৭০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব ছাড়ের প্রলোভনে কক্সবাজারে এসে হতাশ হয়েছেন অনেক পর্যটক।

পর্যটকদের অভিযোগ, বিশাল ছাড়ের খবর পেয়ে তারা কক্সবাজার এসেছেন; কিন্তু কোথাও ছাড় দিচ্ছে না। ছাড়ের কথা বললে রুম ভাড়া দিতেই রাজি হচ্ছে না। একই অবস্থা খাবার হোটেলেও।

সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারে তারকা মানের হোটেল ছাড়া অন্য কোনো হোটেল বা কটেজ, রিসোর্টগুলোতে রুম ভাড়ার কোনো তালিকা নেই। তবে পর্যটকদের অভিযোগ স্বাভাবিক দামের চেয়ে কয়েকগুণ ভাড়া বেশি নিচ্ছে এসব হোটেল।

ঢাকার মালিবাগ থেকে সপরিবারে কক্সবাজারে এসেছেন মো. আবদুল আলিম খান। তিনি অভিযোগ করেন, ওয়ার্ল্ড বিচে একটি অ্যাপার্টমেন্ট দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে; কিন্তু ছাড়ের বদলে উলটো কয়েকগুণ বাড়িয়ে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন কর্তৃপক্ষ।

একইভাবে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে বিচ ভিউ, স্টার ইকো, সমুদ্র বিলাস, কক্স ওয়েবসহ অনেক হোটেলের বিরুদ্ধে। বিশেষ করে অ্যাপার্টমেন্টগুলো ইচ্ছেমতো দাম রাখছে বলে অভিযোগ করেছেন পর্যটকরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হোটেল ব্যবসায়ী বলেন, কক্সবাজারে যখনই পর্যটকের ঢল নামে হোটেল মালিকরা ইচ্ছেমতো রুমের ভাড়া নিয়ে থাকেন। এবারো সেটা হচ্ছে। ছাড়ের কথা বললেও ভাড়ার তালিকা না থাকার কারণে সেটা কার্যকর করা কঠিন বলে জানান তারা। ছাড়ের কথা বলে পর্যটক টানার বিষয়টিও স্বীকার করেছেন এসব হোটেল ব্যবসায়ী। যদিও এটি প্রতারণা বলতে নারাজ তারা।

ছাড়ের বদলে উলটো কয়েকগুণ দাম বৃদ্ধি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার। তিনি যুগান্তরকে বলেন, কক্সবাজারে বিপুল পরির্মাণ পর্যটক এসেছেন। এ সুযোগে ছাড়ের বদলে উলটো রুম ভাড়া বেশি নেওয়ার অভিযোগ আমরা পেয়েছি। ইতোমধ্যে জেলা প্রশাসনের মোবাইল টিম বের হয়েছে। আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, পর্যটকদের কাছ থেকে ছাড়ের বদলে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ আমরাও শুনেছি। এ কারণে একাধিক জেলা প্রশাসনের মোবাইল টিম মাঠে নামানো হয়েছে।

তিনি আরও বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলা উপলক্ষে হোটেল ও মোটেলগুলো ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা জানিয়েছিল; কিন্তু পর্যটক বেশি আসার কারণে অনকেই তাদের কথা রাখেনি। তাই যেসব হোটেলের বিরুদ্ধে অভিযোগ পাব আমরা কঠোর ব্যবস্থা নেব।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা