রাত ১২:২৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

‘আমার ভার্সিটির টাকা কে দেবে আব্বু’

৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
Spread the love

‘আব্বু ঘুমাইয়া রইছে; এখনো উঠে না। কথাও কয় না। আব্বু না উঠলে আমাগো ভার্সিটির টাকা কে দিবে? আমি কারে আব্বু কইয়া ডাক দিমু। কেডা আমারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লইয়া যাইবে।’

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর শিকদারের মেয়ে তনিমা আক্তার আহাজারি করে এভাবেই কথাগুলো বলছিলেন বাবার মৃতদেহের পাশে বসে। বড় বোন মিতু বাবার শোকে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ওয়াপদা (পানি উন্নয়ন বোর্ড বাঁধ) সড়কে মোটরসাইকেলচাপায় নিহত হয়েছেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। তিনি রাঙ্গাবালী উপজেলার কাউখালী গ্রামের মৃত আনোয়ার আলী শিকদারের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. হোসেনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা হয়েছে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুর ২টায় জানাজা শেষে নিহতের নিজ বাড়ি রাঙ্গাবালীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহতের ভাই মামুন শিকদার জানান, গলাচিপা উপজেলায় জাহাঙ্গীরের হার্ডওয়ার ও ফার্মেসি দোকান রয়েছে। ঘটনার দিন দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলেন। এ সময় বেড়িবাঁধের উপরে মোটরসাইকেল চাপায় আহত হন। পরে গলাচিপা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম জাহাঙ্গীরকে হারিয়ে দুই মেয়ে ও স্ত্রী এখন পাগল প্রায়।

মামুন আরও বলেন, জাহাঙ্গীর কেবল সুখের পরশ পেয়েছে। বড় মেয়ে মিতু (২৭) বরিশাল ব্রজমোহন কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যয়নরত। সদ্য বিয়ে হয়েছে তার। আর ছোট মেয়ে তনিমা (২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন মোবাইল ফোনে বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা