; ;
facebook Youtube google+ twitter
×

সুরক্ষা তহবিল থেকে ২৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ

6:41 pm, October 3, 2023
Spread the love

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ২৫ কোটি টাকা চার ব্রোকারেজ হাউজের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রোকারেজ হাউজগুলো হলো ক্রেস্ট সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কো লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সোমবার এ সংক্রান্ত চিঠি ডিএসইতে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, করোনাকালীন জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করেছে ৪টি ব্রোকারেজ হাউজ। সর্বশেষ চার ব্রোকারেজ হাউজে সম্মিলিত হিসাবে ঘাটতি প্রায় ৪১০ কোটি টাকা। এরমধ্যে তামহা সিকিউরিটিজ ১৪০ কোটি, ক্রেস্ট ১২৮, বানকো সিকিউরিটিজের ১২৬ এবং শাহ মোহাম্মদ সগীরের ১৫ কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে।

কমিশন মনে করছে, বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের এই অর্থ দিয়ে তিন ব্রোকারেজ হাউজের ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছুটা হলেও সহায়তা দেওয়া সম্ভব। পরবর্তীতে তিন হাউজের সম্পদ বিক্রি করে তহবিলের টাকা সমন্বয় করা হবে। এ কারণেই ২৫ কোটি টাকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শেয়ারবাজারে বহুল আলোচিত ডিএসইর বিনিয়োগকারী সুরক্ষা তহবিলে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিএসইসি একেক সময় একেক তথ্য দিচ্ছে ডিএসই। বিএসইসিতে দেওয়া ডিএসইর সর্বশেষ চিঠিতে বলা হয়, দুটি উৎস থেকে পাওয়া হিসাব অনুসারে তহবিলের আকার ৫২ কোটি টাকার মতো হবে। তবে কমিশন মনে করছে, ঠিকমতো হিসাব করলে এই অর্থ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে কমিশন।

প্রসঙ্গত, বিনিয়োগকারী সুরক্ষা তহবিল নিয়ে ৯ জুলাই রিপোর্ট প্রকাশ করে যুগান্তর। এরপরই বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা