; ;
facebook Youtube google+ twitter
×

পাওনা টাকা চাওয়ায় আরিফকে হত্যা করা হয়

5:02 pm, October 4, 2023
Spread the love

গাজীপুরে চা-পান দোকানি আরিফ নামের এক কিশোরকে হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পরে পুলিশ বুধবার কুমিল্লা জেলার লাকসাম থেকে হত্যাকারীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুকাইল গ্রামের আ. মান্নানের ছেলে মো. ফারুক হোসেন (২২) ও একই জেলার বৌলী কুডাইলা গ্রামের আফজাল খার ছেলে জুবায়ের। তারা বাসন থানাধীন দীঘিরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

হত্যাকাণ্ডের শিকার কিশোর মো. আরিফ (১৯) গাজীপুরের কাপাসিয়া থানার জামাদি গ্রামের মৃত আ. মান্নানের ছেলে। আরিফ গাজীপুর মহানগরের দীঘিরচালা এলাকায় চা-পান দোকানি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান।

তিনি আরও জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা-পান দোকানদার আরিফকে হত্যা করা হয়। হত্যাকারীরা আরিফের দোকানের ক্রেতা ছিলেন। চা-পান, সিগারেট বাবদ ৩০০ টাকা বাকি করেন হত্যাকারীরা। বাকি টাকা চাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে প্রথমে মারপিট ও পরে সুইচ গিয়ার চাকু দিয়ে কুপিয়ে আরিফকে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে হত্যাকাণ্ডের রহস্য ও আসামিদের গ্রেফতার করা হয়। হত্যার কাজে ব্যবহৃত চাকু ওই এলাকার কাউন্সিলের গলির পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতদিনের রিমান্ডের আবেদন চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা