দুপুর ১২:১৮ ; বৃহস্পতিবার ; ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বানারীপাড়ায় ধর্ষণে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত সন্তান প্রসব

৭:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বানারীপাড়াতে মানসিক ভারসাম্যহীন এক নারী (৪০) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পরে সাড়ে সাত মাসের মৃত সন্তান প্রসব করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই ওয়ার্ডের মাহাবুব খলিফার ছেলে স্থানীয় দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র আলী হোসাইন খলিফার (১৬) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ওই নারীর বাবা মজনু শেখ বাদী হয়ে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

ভিকটিমের বাবা মজনু শেখ জানান, ২০ বছর পূর্বে তার মেয়েকে খুলনায় মোবারক নামের এক জনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। সেই সংসারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। দাম্পত্য কলজের জের ধরে বিয়ের ৫/৬ বছর পরে তার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয় এবং সন্তানদের মায়ের কাছ থেকে তার পিতা রেখে দেয়। সেই থেকে পিত্রালয়ে আশ্রয় নেওয়া ওই নারী একদিকে সংসার হারানো অন্যদিকে সন্তানদের কাছে রাখতে না পারার কষ্ট-যন্ত্রনায় ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন।

তিনি আরও জানান, কাজের সন্ধানে তাকে প্রায়ই বাড়ির বাহিরে থাকতে হয়। তখন প্রতিবন্ধী স্ত্রী ও মেয়ে বাসায় থাকতো। এই সুযোগে গত ৮ থেকে ৯ মাসের মধ্যে অভিযুক্ত প্রতিবেশী আলী হোসাইন তার মেয়েকে কয়েকবার জোর পূর্বক ধর্ষণ করে । একদিন রাতে বাসায় ফিরে খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় হোসাইনকে হাতেনাতে ধরে ফেলা হয়।

অভিযুক্ত হোসাইনের বাবা-মাকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এদিকে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন মেয়ের শারীরিক গঠনের পরিবর্তন দেখে সন্দেহ হলে অভিযুক্ত হোসাইনের বাবা মাহাবুব খলিফাকে জানান মজনু শেখ। গত ৭ অক্টোবর ভুক্তভোগীর আলট্রাসনোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায় সে ৭ মাস ১৫ দিনের অন্তঃসত্ত্বা।

১০ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে প্রসূতি ওই নারীর পেটে অসহ্য যন্ত্রণা অনুভব হলে তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। এর কিছু সময় পরে একটি মৃত ছেলে সন্তান প্রসব করেন। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত হোসাইন খলিফা গা ঢাকা দেন। মুঠোফোনে ছেলেকে নির্দোষ দাবী করে তার বাবা বলেন, তার ছেলে হোসাইন আগামী বছর দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে তার বয়স ১৬ বছর ৩ মাস । অথচ মামলায় উল্লেখ করা হয়েছে ১৯ বছর।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, মামলা নিয়ে মৃত নবজাতককে বরিশাল শেবাচিম হাসপাতালে ডিএনএ টেষ্ট ও পোস্টমর্টেম জন্য পাঠানো হয়। সেখানে তার ময়না তদন্ত ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। প্রসূতি কিছুটা সুস্থ হলে তার ও গ্রেফতারের পরে আসামীর ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ