; ;
facebook Youtube google+ twitter
×

নলছিটির সাইফুল বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

7:42 pm, October 11, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠির নলছিটি উপজেলার এক মাদকবিক্রেতা বরিশালে গ্রেপ্তার হয়েছেন। মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডস্থ সোনামিয়ারপুল এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার যুবক সাইফুল ইসলাম অপূর্ব ঝালকাঠির নলছিটি পৌরসভার (নলছিটি ডিগ্রি কলেজের পিছনে) ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল বারেক বেপারীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডস্থ সোনামিয়ারপুল বাজার জামে মসজিদের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে সাইফুল ইসলাম অপূর্বকে (৩০) আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে, মঙ্গলবার রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা