রাত ১২:৩৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কাঁঠালিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

৮:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার বেগম (৪৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো: বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।

সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির কামরুল ইসলামের সাথে। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর-ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায় কামরুল ইসলাম তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালি বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেয়ার পর (দুপুরে) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান, বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা