সন্ধ্যা ৬:১৫ ; সোমবার ; ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিএম কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন

৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

স্টাফ রির্পোটার॥বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় এক খামারী ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক ইয়ারব হোসেন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামি আব্দুল্লাহ আল মামুন ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা এলাকার আব্দুস ছত্তারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

একই মামলায় দণ্ডিত মামুনের বাবা আব্দুস ছত্তার ও মা আলসু বেগম আসামি হলেও উচ্চ আদালতের নির্দেশে তাদের বিচার কার্যস্থগিত রয়েছে।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল্লাহ আল মামুনকে প্রিজন ভ্যানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার বারাত দিয়ে বেঞ্চ সহকারী জানান, ভিকটিম বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অর্থনীতি বিভাগের ছাত্রী ছিলেন। আসামি আব্দুল্লাহ আল মামুন ও তাদের উভয়ের বাড়ি ঝালকাঠির একই এলাকায়। সেই সুবাধে তাদের মধ্যে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি জানান, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ২১ জুন পর্যন্ত নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের ‘হাসিব ভিলায়’ নিজের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করেন মামুন ও কলেজছাত্রী। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠলেও পরবর্তীতে মামুন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

এই ঘটনায় ২০১৫ সালের ৯ জুলাই কলেজছাত্রী বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় আব্দুল্লা আল মামুন, তার বাবা আব্দুস সত্তার ও মা আলসু বেগমকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে একই বছরের ৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুর রহমান তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর বিচারক সাক্ষীদের স্বাক্ষগ্রহণ শেষে বুধবার বিকেলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বরিশাল, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা