দুপুর ১২:০১ ; বুধবার ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় সরকার : বিমান প্রতিমন্ত্রী

১০:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক::বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, সংবিধান অনুযায়ী সব দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন করতে চায় সরকার।

তিনি বলেন, একটি দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে না গিয়ে বাঁকা পথে ক্ষমতায় যেতে চায়। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। এতে বিদেশী পর্যবেক্ষকদের সরকার স্বাগত জানায়।

আজ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা হলরুমে দুর্গাপুজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে সবাই যাতে শারদীয় পূজা উৎসব করতে পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সব ধরনের সহযোগিতা করবে। কোন অপশক্তি যাতে বাংলাদেশের চিরায়ত সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

পরে উপজেলার ৮৫টি পূজা মণ্ডপের সভাপতি, সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রতিমন্ত্রী ১৫ লাখ টাকার অনুদান বিতরণ করেন।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম