রাত ৮:৩৯ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইসরাইলে জরুরি ঐক্য সরকার গঠনের ঘোষণা

১০:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক:: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে জয় পেতে জরুরি ঐক্যের সরকার গঠনে একমত হয়েছে ইসরাইলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা বেনি গান্তজ।

বুধবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ঐক্যের সরকার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যতিত অন্য কোন নীতি নির্ধারণ করবে না।

এর আগে হামাসের সঙ্গে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি তুলেছেন দেশটির অর্থনীতি ও শিল্পমন্ত্রী নির বারকাত। বারকাত বলেছেন, ইসরাইল এ মুহূর্তে যুদ্ধে রয়েছে এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠনের উপযুক্ত সময় এটি।

তিনি আরও বলেন, সমাজের সকল অংশের যোদ্ধারা ইসরাইল রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে। সেজন্য একটি জাতীয় ঐক্য সরকার দরকার, যারা সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করবে। আমাদের আজ ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং একসঙ্গে যুদ্ধে জয়ী হতে হবে।

গত শনিবার ভোরে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। দীর্ঘ বছরের দমন-পীড়ন, গণহত্যা, অবৈধ বসতি স্থাপন, সাম্প্রত বসতি স্থাপনকারীদের হামলাসহ নানা শোষণ-বঞ্চনার প্রতিবাদে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে প্রতিরোধ সংগঠনটি।

হামাসের হামলার পর পালটা জবাব দেওয়া শুরু করে ইসরাইলি বাহিনী। উভয়পক্ষের সংঘাত পঞ্চম দিনে পা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে, দুই পক্ষের মধ্যকার সংঘাতে এ পর্যন্ত ২ হাজার ২৫৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ইসরাইলের ১২০০ এবং ফিলিস্তিনের ১০৫৫ জন।

ইসরাইলের ব্যাপক বিমান হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!