; ;
facebook Youtube google+ twitter
×

সেই আ.লীগ নেতার বিরুদ্ধে শাস্তির সুপারিশ!

11:08 pm, October 12, 2023
Spread the love

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করা পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান স্বাক্ষরিত একটি চিঠি গত ৯ অক্টোবর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর প্রেরণ করা হয়। ওই চিঠিতে কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আবদুল মোতালেব হাওলাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এর আগে গত ৩ অক্টোবর আবদুল মোতালেব হাওলাদারকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশ জারির পর অবশ্য মোতালেব হাওলাদার তার ফেসবুক থেকে বিতর্কিত পোস্টটি তুলে নিয়ে আরেকটি নতুন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন- ‘রাজনৈতিভাবে আমি যেটাকে সঠিক মনে করি, আমার দল সেটাকে বেঠিক মনে করলেও আমি অবশ্যই আমার দলের সঙ্গে থাকব।’

তার এই মন্তব্য নিয়েও তোলপাড় শুরু হয়। দলকে হেয় করে কথা বলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গত ৩০ সেপ্টেম্বর নিজের ফেসবুকে ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক’ লিখে একটি স্ট্যাটাস দেন আবদুল মোতালেব হাওলাদার। ওই স্ট্যাটাস দেওয়ার পর বিএনপি নেতাকর্মীরা বিষয়টির জন্য ধন্যবাদ জানালেও নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।

সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকেও কটূক্তি করে ‘আসল শয়তানের মূল’ বলে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মোতালেব হাওলাদার।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে আবদুল মোতালেব হাওলাদারের স্ট্যাটাসে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে শাস্তির সুপারিশ যাওয়ার পর আবদুল মোতালেব হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হতে পারে। দলের নেতাকর্মীরাও সেটা চাইছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ খান বলেন, মোতালেব হাওলাদার এখন দলের জন্য বিষফোঁড়া। তাকে বহিষ্কার করে আবর্জনা পরিষ্কার করতে হবে। অন্যথায় আগামী দিনে মাশুল গুনতে হবে। মোতালেব হাওলাদার এখন বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন। তাকে দলে রাখা বিপজ্জনক।

উপজেলা যুবলীগের সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ বলেন, মোতালেব হাওলাদারকে কোলে পিঠে করে নেতা বানিয়েছেন আমাদের অভিভাবক জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি। অথচ সেই অভিভাবকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলে সংকট তৈরির চেষ্টা করেছেন তিনি। এখন আবার বিএনপির সঙ্গে আঁতাত করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ করছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা যেকোনোভাবে দল থেকে তাকে বহিষ্কার চাই।

এ প্রসঙ্গে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, দল যে সিদ্ধান্ত নেবে আমি তার সঙ্গে একমত। এর বাইরে কিছু বলতে রাজি নই।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা