সকাল ৮:৫২ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

শিক্ষাক্রম নিয়ে প্রশিক্ষণের মহাপরিকল্পনা

১১:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
Spread the love

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নতুন শিক্ষাক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন মিডিয়ার সম্পাদক, কলামিস্ট, শিক্ষাবিদ, রাজনীতিক, সাংবাদিকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই মতবিনিময়ের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে আমরা এগোতে পারিনি। এ নিয়ে আমরা কাজ করব। দেশের কওমি মাদ্রাসাগুলোকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, কওমি মাদ্রাসা এখনো আমাদের নিয়ন্ত্রণের বাইরে রয়ে গেছে। তবে দেশের আলিয়া মাদ্রাসা, ইংরেজি মাধ্যমিক স্কুলসহ অন্যান্য মাদ্রাসা- সবই কারিকুলামের অন্তর্ভুক্ত রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, নতুন যে কারিকুলাম শুরু করতে যাচ্ছি, সেটি সম্পর্কে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন। আমরা নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাব- এটাই আমাদের লক্ষ্য। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের একটি রূপান্তরের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে নতুন কারিকুলামের বিষয়ে উপস্থাপন করেন জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন কোর কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক এম তারিক আহসান। মুক্ত আলোচনায় অংশ নেন আইইআরের পরিচালক মো. আবদুল হালিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান, সাংবাদিক রাশেদ আহমেদ, শাকিল আহমেদ, মুন্নী সাহা, মোস্তফা মল্লিক প্রমুখ।

শিক্ষা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!