সন্ধ্যা ৭:১১ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে নিহত ১

৬:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকের সহকারী আল-আমিন (২৮) নিহত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার টরকীর বেজগাতি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

গোল্ডেন লাইন পরিবহণের বাসের চালকের সহকারী আল-আমিন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে। ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় গোল্ডেন লাইন পরিবহণের বাসটি। গৌরনদী উপজেলার বেজগাতি এলাকা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে পুকুরের পানি সেচ করে পরিবহণের মধ্য থেকে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন সাড়ে তিনটায় জানান, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার অভিযান শেষ হয়নি। পুকুরের পানি সম্পূর্ণ সেচ করা হয়েছে। কোনো যাত্রী নিখোঁজের খবর নেই। তবুও কাদায় কেউ আটকে কিনা তা সন্ধান চলছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম