ভোর ৫:০৯ ; রবিবার ; ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে মামলার আসামী না হওয়ার পরও গ্রেফতার, এসআইকে শোকজ

৭:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মামলায় নাম না থাকার পরেও সুনিদিষ্ঠ কোন ব্যাখ্যা না দিয়ে অজ্ঞাতনামা হিসেবে গ্রেফতার করায় গৌরনদী থানার এস আই মো : নাছির উদ্দিনকে শোকজ করেছে আদালত। একই সাথে আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ওই দারোগাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয় আদালতের বিচারক। রোববার বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌরনদী আমলী আদালতের বিচারক মাহফুজুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর গৌরনদী উপজেলার বাহাদুরপুর এলাকার তরুনী মুরছালিন আক্তারকে নিজ বাড়ি সংলগ্ন সড়ক থেকে অপহরনের অভিযোগে গৌরনদী থানায় একটি মামলা করা হয়। ওই মামলায় রাসেল বিশ্বাস, এনামুল বিশ্বাস ও কাশেম ঘরামীকে নামধারী আসামী করা হয়।

ওই মামলায় কোন অজ্ঞাত আসামী করা হয়নি। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এস আই মো : নাছির উদ্দীন মুল আসামীদের গ্রেফতার না করে গত ১৩ অক্টোবর শুক্রবার ঢাকা থেকে রাসেলের ভগ্নিপতি কাউয়ুম বেপারীকে আটক করে গৌরনদী থানায় নিয়ে আসে। এসময় কাউমের স্ত্রী গ্রেফতারে বাধা দিলে তাকে লাঞ্চিত করা হয় বলেও অভিযোগ করা হয়।

পরদিন কাউমের স্বজনদের গৌরনদী থানায় এসে দেখা করার কথা বলেন এস আই মো : নাছির উদ্দীন। কিন্তু ওই দারোগার সাথে দেখা করে কোন আপোষ না করায় শনিবার বিকেলে কাইয়ুম বেপারীকে সন্দেহজনক আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়।

তবে রোববার আদালতে কাইয়ুম বেপারীর জামিন আবেদন করা হলে আদালত তার জামিন মঞ্জুর করে। একই সাথে এজাহারভুক্ত আসামী না হওয়ার পরেও সুস্পস্ট কোন ব্যাখ্যা না দেওয়ায় আদেশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ওই দারোগাকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন আদালতের বিচারক।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!