রাত ১১:৩২ ; রবিবার ; ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, অধ্যক্ষের বাসভবন ঘেরাও

৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাস সংস্কার নতুবা নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন এবং অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বিএম কলেজের অধ্যক্ষের বাসভবনের সামনে বিএম কলেজ রোডে এই মানববন্ধনের আয়োজন করে মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরাও তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয়। মানবনবন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী আবু রায়হান, আরাফাত ও মাহমুদ হাসান রনি-সহ অন্যরা। শিক্ষার্থীরা বলেন, বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রবাসটি অর্ধ শত বছরের পুরনো এবং জরাজীর্ণ। প্রায়ই ছাদের সিলিং এবং পলেস্তার খসে পড়ে আবাসিক শিক্ষার্থীরা আহত হচ্ছে। সব শেষ গত ৩০ অক্টোবর দিবাগত গভীর রাতে ছাদের সিলিংয়ের বিশাল অংশ খসে পড়ে ঘুমন্ত দুই শিক্ষার্থী আহত হয়। এরপর পক্ষকাল চলে গেলেও কলেজ প্রশাসক কিংবা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ছাত্রাবাস সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। তারা অবিলম্বে হয় ছাত্রাবাস সংস্কার নতুবা ছাত্রবাসের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ছাত্ররা হল সংস্কার, নয়তো নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও অধ্যক্ষের বাসভবন ঘেরাও করেছে। তারা দ্রুত হল সংস্কার চায়। হল সংস্কার কিংবা নতুন ছাত্রাবাস নির্মাণে করবে শিক্ষা প্রকৌশল অধিদফতর। কলেজ প্রশাসন শিক্ষা প্রকৌশল বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে। এছাড়া করারও কিছু নেই। এ বিষয়ে কলেজ প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব নেই।

বরিশাল, শিক্ষা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা