; ;
facebook Youtube google+ twitter
×

নাজিরপুরে যুগান্তর প্রতিনিধিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

11:57 pm, October 18, 2023
Spread the love

দৈনিক যুগান্তরের পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রতিনিধি ও নাজিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি লাহেল মাহমুদকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ গেটে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে নাজিরপুর প্রেস ক্লাবের ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ ওই সন্ত্রাসীদের হাতে নির্যাতিত ভুক্তভোগী স্থানীয়রা অংশ নেন।

জানা গেছে, ফেসবুকের একটি কমেন্টের ঘটনা নিয়ে উপজেলা পরিষদের সামনে বসে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ শিকার (৫০), জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সোহেল (৩২), উপজেলা ছাত্রশিবির নেতা মো. মশিউর রহমান ও জামায়াত নেতা জাহিদুর রহমান তাকে হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল করেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নাজিরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি এইচএম লাহেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান লাভলু, বর্তমান সাধারণ সম্পাদক মো. তৌফিকুল ইসলাম দেলোয়ার, সমকাল প্রতিনিধি মুহাম্মদ তাওহীদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মো. অহিদুজ্জামান চঞ্চল, অনুপ সিকদারের নিজ এলাকার ভুক্তভোগী শিক্ষক শ্যামল মাতা, প্রদীপ হালদার প্রমুখ।

বক্তারা বলেন, ওই সব যুবদল, ছাত্রদল ও শিবির ক্যাডাররা এক হয়ে এলাকার বিভিন্ন বাড়িতে সন্ত্রাস, চাঁদাবাজিসহ রাস্তার গাছ কেটে নেন। তাদের এমন অপরাধে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। কেউ কোনো প্রতিবাদ করলে হত্যার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করে। অবিলম্বে তাদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন বক্তারা।

ওসি মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় জিডি করা হয়েছে। অভিযুক্ত সোহেল ও জাহিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা