; ;
facebook Youtube google+ twitter
×

হামাস-ইসরাইল সংঘাত: বৈশ্বিক সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

12:48 am, October 20, 2023
Spread the love

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরাইলের চলমান সংঘাত ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজেদের নাগরিকদের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করে। এতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে।

বিদেশে মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার’ পরামর্শ দেওয়া হচ্ছে বলে ওয়েবসাইটে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আল কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে ড্রোন হামলা চালিয়ে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা হত্যা করার পর গত বছরের আগস্টে একই ধরনের সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

হামাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে আরব বিশ্বের অন্যতম মিত্র ইসরাইলে সাঁজোয়া যানের বিশাল চালান পাঠিয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সাঁজোয়া যানের চালান দেশটিতে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো যানবাহন ‘যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত যানবাহন প্রতিস্থাপনের জন্য (ইসরাইলি সেনাবাহিনীতে) স্থানান্তর করা হচ্ছে।’

হামাসের সাথে ইসরাইলের তীব্র যুদ্ধের মাঝে ইসরাইলে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন। মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরাইলে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তার পরিমাণ গড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পেন্টাগন জানায়, গত ৭ অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত ইসরাইলে অস্ত্র ও সরঞ্জামের পাঁচটি চালান পাঠানো হয়েছে। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন ও সংহতি জানাতে বুধবার সকালের দিকে তেল আবিব সফরে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশাল নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিমান থেকে নেমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে আলিঙ্গন করেন তিনি।

পরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় হামাসের সাথে যুদ্ধে ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন প্রকাশ করেন বাইডেন। একই সঙ্গে ইসরাইলে সামরিক সহায়তা বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা