বিকাল ৩:১২ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

এক ঘণ্টার জেলা প্রশাসক কলেজছাত্রী তাইয়েবা

১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
Spread the love

বরগুনায় এক ঘণ্টার জন্য বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পেয়েছেন এক কলেজছাত্রী।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত প্রতীকী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করেন।

কন্যাশিশু দিবস উপলক্ষ্যে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ আয়োজন করা হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) বরগুনার সদস্যদের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা সিবিডিপি এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনী বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ন্যাশনাল চিল্ড্রেন ট্রান্সফোর্স (এনসিটিএফ) বরগুনা সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক।

নতুন দায়িত্ব নিয়ে সে বরগুনাকে নারী বান্ধব জেলা হিসেবে গড়তে বাল্যবিয়ে, ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, নারী স্বাস্থ্য সুরক্ষাসহ নারীর প্রতি সংহিংসতা রোধে কাজ করার জন্য বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে সুপারিশমালা তুলে ধরেন।

দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসক তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এনসিটিএফ বরগুনা সদরের সভাপতি উম্মে হাবিবা রূপার সভাপতিত্বে ও সদর এনসিটিএফের শিশু সংসদ সদস্য আকিব হোসেন রাফির সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতীকী দায়িত্ব পাওয়া জেলা প্রশাসক তাইয়েবা ইসলাম অরনীর সুপারিশসমূহ আমলে নেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। নারীর অবদান দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজকের তরুণ প্রজন্ম ও নারীরা একদিন দেশের উন্নয়নকাজ করবে। প্রতীকী জেলা প্রশাসকের সুপারিশগুলো আমরা গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার চেষ্টা করব।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!