; ;
facebook Youtube google+ twitter
×

ইউক্রেন-ইসরাইল: কংগ্রেসে ১০৫ বিলিয়ন ডলার চেয়েছেন বাইডেন

10:36 pm, October 22, 2023
Spread the love

কংগ্রেসের কাছে ইসরাইল ও ইউক্রেনের জন্য ১০৫ বিলিয়ন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অর্থ দিয়ে দেশ দুটিকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি গাজার জন্য ও মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ঠেকাতেও এখান থেকে অর্থ ব্যয় হবে। এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে জানানো হয়, শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই তহবিল চেয়ে কংগ্রেসের কাছে আবেদন পাঠিয়েছে হোয়াইট হাউস। এদিনই এক ভাষণে বাইডেন দাবি করেন, ইউক্রেন ও ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে আরও দৃঢ় করতে এবং মার্কিনিদের সুরক্ষা নিশ্চিতে এ অর্থ অত্যন্ত জরুরি।

হামাসের হামলার পর গত সপ্তাহে গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল। এতে সর্বোচ্চ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সাহায্য পাঠানোও প্রায় অসম্ভব হয়ে গেছে। মিসর থেকে মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ শুরু হলেও তা পর্যাপ্ত নয়।

সমালোচকরা যুক্তরাষ্ট্রের একচোখা নীতির নিন্দা করছেন। তাদের দাবি, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও তা দেখছে না ওয়াশিংটন।

বাইডেন কংগ্রেসের কাছে যে অর্থ চেয়েছেন তার বড় একটি অংশই ব্যয় হবে ইউক্রেনের জন্য। ৬১ বিলিয়ন ডলারের রেকর্ড সহায়তা পাঠাতে চান তিনি ইউক্রেনে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ধুঁকছে ইউক্রেন। বহু প্রস্তুতির পর শুরু করা কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ইউক্রেনকে প্রস্তুত করতে চায় যুক্তরাষ্ট্র। আর সেজন্য ব্যয় করা হবে এই বিপুল পরিমাণ অর্থ।

অপরদিকে ইসরাইলের জন্য বাইডেন চেয়েছেন ১৪ বিলিয়ন ডলার; যা দিয়ে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমসহ অন্যান্য যুদ্ধাস্ত্র কেনার অর্থায়ন করা হবে। এছাড়া ইউক্রেন, ইসরাইল ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৯ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা