; ;
facebook Youtube google+ twitter
×

২১ ঘণ্টা পর বরিশালে নৌযান চলাচল শুরু

6:34 pm, October 25, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ বিএনএ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করার পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়। ব‌রিশা‌ল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে প্রবল এ ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপদ এড়াতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। সাড়ে ২১ ঘণ্টা পর নৌযান চলাচল আবার স্বাভাবিক হলো। এ বিষয়ে আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজারে তাণ্ডব চালিয়ে উপকূলীয় এলাকা অতিক্রম শেষ করেছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘূর্ণিঝড়টি শান্ত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১৫) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড় হামুন উত্তরপূর্ব দিকে এগিয়ে রাত ১টার দিকে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উপকূল অতিক্রম শেষ করে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। স্থলভাগের আরও ভেতরে এগিয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা