; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে অবরোধে বিএনপির বিক্ষোভ, গাড়ি ভাংচুর

5:48 pm, November 2, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অবরোধের শেষ দিনে বরিশালে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের রুপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাংচুর করা হয় বাস ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা আন্তঃমহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয়।

এদিকে নগরের ২টি বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এসব জায়গায় ছিল যাত্রী সংকট। যাত্রী না থাকায় যাত্রা বাতিল করে অনেক বাস ও লঞ্চ। নগরের অভ্যন্তরে থ্রি হুইলারসহ রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ব্যক্তি মালিকানাধীন কোনো যানবাহন চলছে না। বিপুল সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে বাস টার্মিনাল, লঞ্চঘাটসহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। নগরে টহল দিচ্ছে র‌্যাব ও বিজিবি।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অতি‌রিক্ত উপক‌মিশনার ফজলুল ক‌রিম জানান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অবরোধ কর্মসূচির শুরু থেকে বুধবার পর্যন্ত সাবেক দুই এমপিসহ বিএনপির মোট ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা