রাত ১২:০৪ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নিষেধাজ্ঞার পর বাজারে ইলিশ বেড়েছে ১০ গুণ

৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩
Spread the love

ইলিশ শিকারের মৌসুমে সাধারণত বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রে গড়ে প্রতিদিন আসে ২ থেকে ৩শ মন ইলিশ। কিন্তু ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে হতেই শুক্র ও শনিবার ২ দিনে হঠাৎ করে এ আড়তে উঠেছে প্রায় দুই হাজার মন ইলিশ। যা সাধারণ সময়ে আড়তে আসা ইলিশের ১০ গুণ। নিষেধাজ্ঞা শেষের পরের কয়েকদিন ছাড়া হঠাৎ করে একসঙ্গে এত ইলিশ দেখা যায় না। তাই এসব ইলিশ নিষেধাজ্ঞার সময়ে কৌশলে ধরে সংরক্ষণ করা হয়েছিল বলে দাবি জেলে, ব্যবসায়ী ও ক্রেতাদের। ফলে নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গেই ইলিশে সয়লাব হয়ে গেছে বরিশালের আড়তসহ বাজারগুলো। এসব ইলিশের অধিকাংশেরই রং বিবর্ণ হয়ে যাওয়ার পাশাপাশি বেশ সংখ্যক মাছের পেটে ডিমের দেখা মিলেছে বলে জানিয়েছেন ক্রেতারা। যা নিষেধাজ্ঞার সময়ে ধরে বরফ দিয়ে বিভিন্ন পন্থায় সংরক্ষণ করা ইলিশ বলে জানিয়েছেন একাধিক আড়তদারসহ জেলেরা। তাই হঠাৎ করে ইলিশের এ উপচে পড়া চাপ দু-এক দিনেই শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন জেলেসহ ব্যবসায়ীরা। এতে করে মা ইলিশ রক্ষার অভিযান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে সচেতন ক্রেতারা বাজার থেকে তাজা ইলিশ কেনার অপেক্ষায় রয়েছেন।

বরিশালের কার্ডধারী জেলেরা জানান, নিষিদ্ধ সময়েও স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়ে অসাধু জেলেরা মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর, মাছকাটা ও মেঘনা নদীতে ইলিশ শিকার করেছেন। নিষেধাজ্ঞার শেষ দিকে ভোলা ও বরিশাল জেলার অসাধু জেলেরা বেপরোয়া হয়ে গিয়ে ইলিশ শিকার করেছেন। ইলিশ শিকারে কখনও বেদে পরিবারের বেশে বা শিশুদেরও ব্যবহার করা হয়েছে। তাদের দিয়ে অসংখ্য ছোট নদীতে নিত্যনতুন কৌশলে অসাধুরা ইলিশ শিকার করেছেন। অসাধুরা ছোট ছোট নদীতে জাল ফেলে পালিয়ে থাকতেন। পরে মাছসহ জাল তুলে বিভিন্ন কৌশলে সংরক্ষণ করে রেখেছেন। তাই মাছ ধরার অনুমতির পর হঠাৎ করে এত মাছ বাজারে উঠেছে।

মাছ বিক্রেতা আছলাম হোসেন জানান, হঠাৎ করে আড়তে অনেক ইলিশ উঠেছে। ইলিশের পেটে বড় কোনো ডিম নেই, তবে কিছু মাছে ছোট ডিম আছে। ডিম ছেড়ে দেওয়া লম্বা ইলিশ এখনও বাজারে আসেনি, কয়েক দিন পরে আসবে বলে জানান তিনি।

ক্রেতা মোবারক মিয়া জানান, ২২ দিন ইলিশ কিনতে পারিনি। তাই বাজারে আসছি। অনেক ইলিশ থাকলেও তা তাজা না, তা বরফ দেওয়া। ইলিশগুলো কালো হয়ে গেছে। মনে হচ্ছে আরও এক সপ্তাহ আগে ধরা মাছ। এগুলো হঠাৎ করে বাজারে আসা ইলিশ! তাই কিনলাম না।

বরিশাল মৎস্য শ্রমিক সংস্থার সভাপতি ও নগরীর পোর্ট রোডের আড়তদার জাহাঙ্গীর হাওলাদার জানান, আড়তে অনেক মাছ আসছে। সাগরে জেলেরা রওয়ানা দিয়েছে, তারা ১২-১৩ দিন পর ইলিশ নিয়ে ফিরবে। ২২ দিন নদীতে জাল না ফেলার কারণে হঠাৎ ইলিশ বেড়েছে। তবে নিষেধাজ্ঞার সময় ছাড়া মৌসুমের অন্য কোনো সময়ে হঠাৎ করে এত মাছ আড়তে আসে না বলে জানান তিনি।

বরিশাল মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, নিষেধাজ্ঞার সময়ে ইলিশের প্রজননস্থল আমাদের নিয়ন্ত্রণ ছিল। অবৈধ সময়ে ইলিশ শিকার করে সংরক্ষণ করার কোনো খবর আমাদের জানা নেই। নদীতে পর্যাপ্ত ইলিশ রয়েছে। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে জেলেরা মাছ শিকারে নেমে যাওয়ায় হঠাৎ করে বাজারে ইলিশ বেড়েছে। অধিক ইলিশ শিকারের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাধারণত সব সময়েই ইলিশের পেটে ডিম থাকতে পারে বলে জানান তিনি।

১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ছিল। এ সময়ের মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে ৭৮৪টি মামলায় ৮০৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা