; ;
facebook Youtube google+ twitter
×

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা পরীমণি

5:43 pm, August 19, 2023
Spread the love

অনলাইন ডেস্ক ::: হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে নিজের আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমরা পরীতমা।’

চেক ইন দিয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। নিচে মেনশন করেছেন তমা মির্জাকে। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে ভর্তি।

ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন, পরীমণির কী হয়েছে? কিন্তু এই নায়িকা সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বাড়ে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

এদিকে অভিনেত্রী তমা মির্জাও ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে নিজের হাসপাতালে ভর্তি থাকার খবর জানিয়েছেন।

পোস্টের ক্যাপশনে লিখেছেন, সরি কারও ফোন ধরা বা যোগাযোগ করা সম্ভব না। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।

তমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু জানান, ১০৪ ডিগ্রি জ্বর।

অনলাইন ডেস্ক, জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা