ভোর ৫:৪৫ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট আফজাল হোসেন এমপি নির্বাচিত

১০:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৩
Spread the love

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বৃহস্পতিবার তাকে নির্বাচিত ঘোষণা করেন।

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া ২১ অক্টোবর মারা গেলে আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন আসনের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী গত ১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মান্নান জেলা রিটার্নিং অফিসারের কাছে একাই মনোনয়নপত্র দাখিল করেন। ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন আর ৯ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠানের দিন ধার্য করে নির্বাচন কমিশন।

এ আসনের উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বেসরকারিভাবে অ্যাডভোকেট আফজাল হোসেনকে জাতীয় সংসদ সদস্য ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাকে পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনের জাতীয় সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তি জারি করেন।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম