সকাল ৯:৩১ ; রবিবার ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দোয়া নিতে বড় ভাই হাসানাতের বাড়িতে খোকন

১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৩
Spread the love

মেয়রের দায়িত্ব নেওয়ার আগে বড় ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দোয়া নিতে গ্রামের বাড়ি আগৈলঝাড়ার শেরালে গিয়েছিলেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ। শনিবার দুপুরে সেখানে যান তিনি। একই সঙ্গে ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান তাকে।

হাসানাত আব্দুল্লাহর ছেলে জেলা আওয়ামী লীগের নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ জানান, এ সময় চাচা খোকন সেরনিয়াবাতের সঙ্গে ছিলেন তার ছেলে প্রত্যুষ সেরনিয়াবাত। মুখোমুখি হওয়ার পর দুই ভাই হাসানাত এবং খোকন উষ্ণ আলিঙ্গনের পর কুশল বিনিময় করেন। পারিবারিক নানা বিষয়েও কথা বলেন তারা। দুই ভাই এবং ভাতিজারা বেশ কিছু সময় কাটান পারিবারিক পরিবেশে। এরপর বরিশালের উদ্দেশে ফিরে যান খোকন আব্দুল্লাহ।

এক প্রত্যক্ষদর্শী জানান, মেয়রের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে থাকার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান হাসানাত আব্দুল্লাহ।

সর্বশেষ অনুষ্ঠিত সিটি নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সদ্য বিদায়ি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সাদিকের চাচা খোকন আব্দুল্লাহ। চাচা-ভাতিজার এ লড়াইয়ে শেষ পর্যন্ত নৌকা পেয়ে নির্বাচনে জয়ী হন খোকন। তার দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জেলার সব এমপি, ৪ সিটির মেয়র, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!